সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
মধ্যনগরে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:২৮ পিএম   (ভিজিট : ৩)
সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ৬ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর)  উপজেলার ২ নম্বর দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের পাঁতকুড়া গ্রামের সামাজিক কবরস্থানের সামনের কাঁচা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার ১ নম্বর উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঙ্গালভিটা গ্রামের মো. সোহাগ (২০), পিতা মো. মজিদ এবং মো. আলাল মিয়া (২২), পিতা আবদুর রশিদ।

মধ্যনগর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএমের দিকনির্দেশনায় উপপরিদর্শক মো. নবী হোসেন মিয়া ও সহকারী উপপরিদর্শক মো. কাউসার আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় সোহাগের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ছয় বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে মদসহ দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মধ্যনগর থানায় একটি মামলা রজু করা হয়েছে। মামলা নম্বর ৩, তারিখ ১৯ অক্টোবর ২০২৬।
পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত দুজনকে যথাযথ পুলিশি পাহারায় ধর্মপাশা বিজ্ঞ   আদালতে পাঠানো হয়েছে।




আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft