রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
চান্দিনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:১২ পিএম   (ভিজিট : ৪)
কুমিল্লার চান্দিনায় বৃষ্টি (২৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এই চাঞ্চল্যকর ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সুমনসহ তাঁর পরিবারের সকল সদস্য এলাকা ছেড়ে পালিয়েছেন।

রবিবার (১৮ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর গ্রামের পূর্বপাড়ার সিরাজ মাস্টার বাড়ির সুমনের ঘর থেকে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। নিহত বৃষ্টি পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার টামটা গ্রামের মেয়ে এবং অভিযুক্ত স্বামী সুমন চান্দিনা উপজেলার নাজিরপুর পূর্বপাড়ার সিরাজ মাস্টারের বাড়ির মনা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী সুমন তাঁর স্ত্রীকে প্রায়শই অমানুষিক মারধর করতেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী সজিব, সাইফুল ইসলাম ও গিয়াসউদ্দিন জানান, স্বামী সুমনের হাতে দীর্ঘ দিন ধরে বৃষ্টির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলে আসছিল। এমনকি ঘটনার আগে টানা সাত দিন ধরে তাঁকে নির্যাতন করা হয়।

তাঁদের দাবি, গত শনিবার (১৭ অক্টোবর) দুপুরে সুমন তাঁর স্ত্রীকে মারধর করতে করতে গলায় ওড়না পেঁচিয়ে পুকুরপাড় দিয়ে টেনেহিঁচড়ে বাড়ি নিয়ে যান। পরবর্তীতে গৃহবধূ গুরুতর অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যার দিকে তাঁকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু রাত ৯টার দিকে একটি রিকশায় করে মৃত অবস্থায় বৃষ্টিকে বাড়িতে ফিরিয়ে এনে ঘরে রেখে পালিয়ে যান সুমন।

পাশের বাড়ির সালেকা ও জয়নব বিবি নামের দুই নারী জানান, শনিবার রাত ৯টার দিকে সুমন যখন বৃষ্টিকে রিকশায় করে বাড়িতে নিয়ে আসেন, তখন তাঁরা সাহায্য করতে এগিয়ে যান। এ সময় নামাতে গিয়ে তাঁরা দেখতে পান বৃষ্টির শরীরে কোনো নড়াচড়া নেই এবং তিনি শ্বাস নিচ্ছেন না। বিষয়টি টের পাওয়ার পরই আকস্মিক চিৎকার দিয়ে সুমন ও তাঁর পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সুমন পলাতক রয়েছেন। পুঙ্খানুপুঙ্খ তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft