রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
ফেনী সহ ১৩টি ব্যাটালিয়নে দশ মাসে বিজিবির অভিযানে ৯৫৭ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:৩৬ পিএম  আপডেট: ১৮.১০.২০২৬ ৪:৩৯ পিএম  (ভিজিট : ৫)
সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযানে প্রায় ৯৫৭ কোটি ১৩ লাখ টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ৩৩০ জনকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে অধিনায়ক লে.কর্নেল হাসিবুল ইসলাম বলেন, সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে ১১টি পিস্তল, ৯টি ম্যাগজিন, ৭টি এয়ারগান, ৫টি পাইপগান ও ৬২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৯ কেজি বিস্ফোরক ও ডেটোনেটরও জব্দ করা হয়েছে।

সীমান্ত দিয়ে মাদক পাচার ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অভিযানে জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ৫৯ কোটি ১৩ লাখ ১৪ হাজার ৩২৮ টাকা।

এদিকে, অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন প্রতিরোধে পরিচালিত অভিযানে ১৬ হাজার ৮০০ ঘনফুট পাথর এবং ৮ হাজার ২০০ ঘনফুট বালু জব্দ করেছে বিজিবি।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদারের কথাও জানানো হয়। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।

সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানান।


আজকালের খবর/রাশেদুল মিলন 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft