কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি।
বুধবার (১৪ অক্টোবর) তিনি এসব প্রকল্প এলাকা পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি মাতারবাড়ী সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র দেশের অর্থনৈতিক উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রীর এ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে প্রকল্পগুলোর অগ্রগতি, উন্নয়ন কার্যক্রম এবং মাতারবাড়ীর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে।
আজকালের খবর/বিএস