বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:০৯ পিএম   (ভিজিট : ০)
আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে টানা ৮ ঘণ্টা নাটোরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। গাছের ডালপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বুধবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার গাছের ডালপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ২নং ফিডারের আওতাধীন আগ্রান, পারকোল এলাকার গ্রামগুলোতে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে বাস্তব কাজের পরিস্থিতি অনুযায়ী এ সময়ের কিছুটা কম-বেশি হতে পারে।

বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft