বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
আদমদীঘিতে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:০৮ পিএম   (ভিজিট : ৬)
বগুড়ার আদমদীঘি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদা পারভীন।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় তিনি সান্তাহার পৌরসভা পরিদর্শনের মাধ্যমে তাঁর দিনের কর্মসূচি শুরু করেন। এ সময় তিনি পৌর এলাকায় বৃক্ষরোপণ, খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি ঢাকারোড পশ্চিম মেইন রোড থেকে মাদ্রাসা পর্যন্ত সিসি রাস্তা নির্মাণ এবং আরসিসি ড্রেন নির্মাণ প্রকল্পের কাজের মান ও অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।

এরপর বেলা ১টায় তিনি আদমদীঘি উপজেলা পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। পরবর্তীতে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ এবং উপজেলার গোড়গ্রাম খোকন হাজির পুকুরপাড় থেকে আকরামের বাড়ি অভিমুখী রাস্তা সিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ প্রকল্পের কাজ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার এবং সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সোহেলসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।


আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft