বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:৪৩ পিএম   (ভিজিট : ০)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বৈষামোড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, নরসিংদী জেলার বৌয়াকোড় এলাকার  খিতিশ চন্দ্র দাসের ছেলে অনুপ দাস (৫৫) ও একই জেলার সাটিরপাড়া গ্রামের মো. নওয়াজিশ আজিমের ছেলে মো. আনোয়ারুল আজিম (৫৬)।
 
নিহতের পরিবারের সদস্যরা জানান, বেসরকারি চাকরিজীবী অনুপ দাস ও পুবাইল আদর্শ ডিগ্রী কলেজের প্রফেসর আনোয়ারুল আজিম সম্পর্কে দুই বন্ধু। বুধবার ভোরে তারা মোটরসাইকেল নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অপর এক বন্ধুকে দেখতে যাওয়ার জন্য রওনা হন। পথিমধ্যে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈষামোড়া নামক স্থানে পেছনদিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অনুপ দাস মারা যায় এবং আনোয়ারুল আজিমকে মুমূর্ষ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নরসিংদী থেকে দুজন মোটরসাইকেলে সিলেট অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে বৈষামোড়া নামক এলাকায় সড়কে কিছুটা যানযটের সৃষ্টি হয়। এরই মাঝে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুই জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় আইনানুগ গ্রহণের প্রস্তুতি চলছে। 

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft