বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:২৫ পিএম   (ভিজিট : ৩)
পঞ্চগড় সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় 'উইনসেরেক্স' কফ সিরাপসহ মো. কাদেরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতমঙ্গলবার রাতে পঞ্চগড় সদর উপজেলার পাটসিঁড়ি এলাকায় ১৮ বিজিবির মিস্ত্রিপাড়া বিওপির বিশেষ টহল দল অভিযান চালিয়ে মাদকসহ তাঁকে হাতেনাতে আটক করে। বুধবার (১৪ অক্টোবর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় মিস্ত্রিপাড়া বিওপির বিশেষ টহল দলের হাবিলদার চালক মো. সোহেল রানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সীমান্ত পিলার ৪১৭/৬-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাটসিঁড়ি এলাকায় অভিযান চালিয়ে কাদেরুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর কাছ থেকে ৮০ বোতল ভারতীয় উইনসেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩২ হাজার টাকা।

আটক কাদেরুল ইসলাম পঞ্চগড় জেলার বগাডাঙ্গা এলাকার মৃত মমির উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত মাদকসহ তাঁকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান এবং কঠোর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকের বিস্তার রোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় এই ধরনের মাদক ও চোরাচালানবিরোধী কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft