বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
গ্রামীণ ব্যাংক শাখায় আগুন, পুড়ল দুইটি মোটরসাইকেল
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:৩২ পিএম   (ভিজিট : ৪)
নেত্রকোনার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের বারান্দার একটি কক্ষে রাখা দুইটি মোটরসাইকেল ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

গত মঙ্গলবার ভোররাতের দিকে (আনুমানিক সোয়া তিনটায়) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখার ব্যবস্থাপক মঞ্জু আহমেদ জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা বোতলে করে পেট্রোল এনে তা ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনার সময় ব্যাংকের নিয়মিত নিরাপত্তাকর্মী আবদুর রহমান ছুটিতে ছিলেন। তাঁর পরিবর্তে অস্থায়ী দায়িত্বে থাকা ব্যক্তি আগুন দেখতে পেয়ে দ্রুত চিৎকার করে স্থানীয় এলাকাবাসীকে খবর দেন। পরে এলাকার লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় নেত্রকোণা সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়। ব্যাংকের পাশে তল্লাশি চালিয়ে সেভেন আপের কয়েকটি খালি বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা এসব বোতলে পেট্রোল এনেছিল এবং তা ঢেলে আগুন লাগিয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft