সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৮ লাখ টাকার মাদক উদ্ধার
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:০১ পিএম   (ভিজিট : ৮)
কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৮ লাখ ১০ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রবিবার (১১ অক্টোবর) ভোররাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ভারতীয় ২১ বোতল ফেনসিডিল, ৪৯ বোতল মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার ৪৩০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট।

বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ২১ বোতল ভারতীয় ফেনসিডিল, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ১ হাজার ৪৩০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ৩৭ হাজার ৪০০ টাকা।

অন্যদিকে, একই দিন রাত ১২টা ৩০ মিনিটের দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর হাজীপাড়ায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবির টহল দল। উদ্ধার করা মদের আনুমানিক সিজার মূল্য ৭৩ হাজার ৫০০ টাকা।

দুটি অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৮ লাখ ১০ হাজার ৯০০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্ত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft