সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
মালদ্বীপে কুমিল্লার প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:২১ পিএম   (ভিজিট : ১৮)
মালদ্বীপে মো. সজিব (২৭) নামে কুমিল্লার এক প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। শনিবার দুপুরে তার শোবার ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে তার মৃত্যু হয়েছে।

নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া গ্রামের উত্তরপাড়া এলাকার আবদুল খালেকের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে মালদ্বীপে থাকা কয়েকজন বাংলাদেশি প্রবাসী ফোন করে সজিবের মৃত্যুর খবর স্বজনদের জানান। পরে তারা জানতে পারেন, শোবার ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে।

সজিবের চাচাতো ভাই সোহেল জানান, পুলিশ সজিবের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে বলে তারা জানতে পেরেছেন। ঘটনার পর থেকে সজিবের সঙ্গে একই কক্ষে থাকা দুই বাংলাদেশিসহ তিনজন পলাতক রয়েছেন বলেও পরিবারের সদস্যরা খবর পেয়েছেন। এ ঘটনায় তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে স্বজনদের মধ্যে সন্দেহ ও উদ্বেগ দেখা দিয়েছে।

পরিবারের সদস্যরা সজিবের মৃত্যুর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা কামনা করেছেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft