সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
জামালপুর ইসলামপুরে আলাই বিলে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ১)
জামালপুরের ইসলামপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে রাতুল শেখ (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। 

রবিবার (১১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা আলাই বিলে এ ঘটনা ঘটে। নিখোঁজ রাতুল শেখ উপজেলার পচাবহলা ঘোনাপাড়া এলাকার বাসিন্দা আলাল শেখের পুত্র।

স্থানীয়রা জানান, রবিবার দুপুরে বন্ধুদের সঙ্গে আলাইবিলে গোসল করতে নামে রাতুল শেখ। গোসল শেষে অন্য বন্ধুরা পানি থেকে উঠে এলেও রাতুলকে তারা দেখতে না পেয়ে পরে দ্রুত পরিবারকে খবর দিলে পানিতে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। 

ইসলামপুর ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, ইসলামপুরে ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। বিষয়টি জেলা সদরে জানানো হয়েছে।  দ্রুত উদ্ধার কার্যক্রমের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft