শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
নদী বাঁচলে মানুষ বাঁচবে দেশ বাঁচবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১:৪৬ পিএম   (ভিজিট : ৮১)
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, নদী বাঁচলে মানুষ বাঁচবে দেশ বাঁচবে। পর্যটন ও প্রকৃতিপ্রেমীদের আকর্ষণীয় স্থান ‘নোঙর রিভার ক্যাম্পের আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলনের সময় এসব কথা বলেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) সকালে নোঙর রিভার ক্যাম্পের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এ সময় তেঁতুলিয়ার পর্যটন শিল্পের বিকাশ এবং নদী ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বিভিন্ন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ নোঙরের সভাপতি সুমন শামসর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, সহকারী কমিশন (ভুমি) এসএম আকাশ, নোঙর রিডার পঞ্চগড়ের আহবায়ক সাংবাদিক নেতা সরকার হায়দার। এছাড়া স্থানীয় দলীয় নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও নোঙরের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, নোঙর বাংলাদেশ এ কর্মসূচির মধ্য দিয়ে তেঁতুলিয়ার পর্যটন ও প্রাকৃতিক পরিবেশ কেন্দ্রিক কার্যক্রমে নতুন উদ্যোগের সূচনা হলো।


আজকালের খবর/রাশেদুল মিলন 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft