শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
বর্ণাঢ্যময় আয়োজনে পালিত হলো জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:৩০ পিএম  আপডেট: ০১.১০.২০২৬ ৯:৪৫ পিএম  (ভিজিট : ৯)
জিসাসের প্রতিষ্ঠাবার্ষিকীতে জনপ্রিয় সিনেমার গানে পারফর্ম করলেন আয়েশা আয়োশী। ছবি: বেলাল

জিসাসের প্রতিষ্ঠাবার্ষিকীতে জনপ্রিয় সিনেমার গানে পারফর্ম করলেন আয়েশা আয়োশী। ছবি: বেলাল

আলোচনা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিষ্ঠার ৩৪তম বার্ষিকী উদযাপন করল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)।

গতকাল বুধবার সন্ধ্যায় শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন।

সংগঠনের সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরীর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও সেন্সর সার্টিফিকেশন বোর্ড সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও এটিএন বাংলার উপদেষ্টা (সম্প্রচার) তাশিক আহমেদ।

এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অভিনেতা ও পরিচালক শাওন আশরাফ। 

জিসাস বিশেষ সম্মাননা গ্রহণ করছেন সাংবাদিক আহমেদ তেপান্তর। ছবি: বেলাল

জিসাস বিশেষ সম্মাননা গ্রহণ করছেন সাংবাদিক আহমেদ তেপান্তর। ছবি: বেলাল

বর্ণাঢ্য এই আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার এবং জেষ্ঠ্য সাংবাদিক ও চলচ্চিত্র গবেষক আহমেদ তেপান্তরসহ তেরোজন বিশেষ ব্যক্তিকে জিসাস সম্মাননা প্রদান করা হয়।

পরে অনুভূতি প্রকাশ করেন আহমেদ তেপান্তর। তিনি আয়োজক কর্তৃপক্ষকে ধন্যাদ জ্ঞাপন করে বলেন, আমি বিশ্বাস করি সারাদেশ থেকে আগত সবাই সংস্কৃতিকর্মী। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চারদিকে যে মব সন্ত্রাস চলছে একযোগে এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলেই জিয়াউর রহমানের নামের সঙ্গে মিলিয়ে জিসাস নামকরণ স্বার্থকতা পাবে।
জিসাস সম্মাননা গ্রহণ করছেন জৈষ্ঠ্য সাংবাদিক মোস্তফা মতিহার। ছবি : বেলাল

জিসাস সম্মাননা গ্রহণ করছেন জৈষ্ঠ্য সাংবাদিক মোস্তফা মতিহার। ছবি : বেলাল

সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করেন উদিয়মান ও বরেণ্য শিল্পীরা।

আজকালের খবর/আতে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft