সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
আলিবাবার বিশাল বিনিয়োগে ঘুরে দাঁড়াচ্ছে হংকংয়ের চলচ্চিত্র শিল্প
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৭ পিএম  আপডেট: ২৭.০৯.২০২৬ ৬:১৭ পিএম  (ভিজিট : ১৪)
চীনের ই-কমার্স ও বিনোদন খাতের বৃহৎ প্রতিষ্ঠান আলিবাবা ঘোষণা করেছে যে, তারা হংকংয়ের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের উন্নয়নে আগামী পাঁচ বছরে ৫০০ কোটি হংকং ডলার (৬৪০ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগের ঘোষণায় ইতিমধ্য কার্যক্রম এগিয়ে চলছে। দেশটির চলচ্চিত্র শিল্পাঙ্গন ঘুরে দাঁড়াচ্ছে।

২০২৪ সালে এশীয় চলচ্চিত্র ও বিনোদন শিল্পের বার্ষিক বাণিজ্য মেলা ‘ফিলমার্ট’ এর উদ্বোধনী দিনে ওই বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়। মেলা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আলিবাবার ডিজিটাল মিডিয়া ও বিনোদন বিভাগের চেয়ারম্যান ও সিইও ফ্যান লুয়ুয়ান এবং হংকং সরকারের সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন বিষয়ক সচিব কেভিন ইয়ুং উপস্থিত ছিলেন।

আলিবাবার ‘হংকং সাংস্কৃতিক ও শিল্পকলা খাত পুনরুজ্জীবন কর্মসূচি’র মূল মনোযোগ থাকবে চলচ্চিত্র নির্মাণ ও বিতরণ, স্বত্ব অর্জন, টিভি সিরিজ নির্মাণ, কনসার্টে বিনিয়োগ, বিভিন্ন পারফরম্যান্স ভেন্যুর সাথে যৌথ কার্যক্রম এবং প্রতিভা বিকাশের মতো বিষয়গুলোর ওপর। ইয়েং জানান, এছাড়া স্থানীয় শীর্ষস্থানীয় চলচ্চিত্র ও টিভি কোম্পানিগুলোর সাথে যৌথভাবে প্রেক্ষাগৃহের জন্য চলচ্চিত্র, টিভি নাটক এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মের উপযোগী নাটক নির্মাণের কাজও করা হবে।

তিনি আরও আশা করছেন যে, আলিবাবা তাদের ডিজিটাল মিডিয়া বিভাগটির জন্য হংকংকে দ্বিতীয় সদর দপ্তর হিসেবে গড়ে তুলবে। আলিবাবার মিডিয়া-সংক্রান্ত কিছু সম্পদ নিয়ে গঠিত অঙ্গপ্রতিষ্ঠান ‘আলিবাবা পিকচার্স’ (যার অন্তর্ভুক্ত নয় ‘ইউকু’ স্ট্রিমিং প্ল্যাটফর্মটি) ইতিমধ্যেই হংকংয়ের শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে।

ধারণা করা হচ্ছে, ‘ফিলমার্ট’ চলাকালীন আলিবাবা হংকংয়ের কয়েকটি প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন চুক্তির ঘোষণা দেবে। জানা গেছে, এই পরিকল্পনাটি আলিবাবার ডিজিটাল মিডিয়া ও বিনোদন বিভাগ এবং হংকংয়ের বেশ কিছু প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ; এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এডকো ফিল্মস (Edko Films), বেনশাওহাই মিডিয়া (BenXiaoHai Media), ম্যান্ডারিন মোশন পিকচার্স, হুয়ানশি মিডিয়া গ্রুপ, মিডিয়া এশিয়া গ্রুপ, ইউনিভার্স এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচার গ্রুপ, মেইয়া এন্টারটেইনমেন্ট, ওয়ান কুল গ্রুপ, টিভিবি (TVB), শ ব্রাদার্স পিকচার্স এবং এম্পেরর মোশন পিকচার্স।

আলিবাবা হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটির একাডেমি অফ ফিল্মে অধ্যয়নরত ২০ জন চলচ্চিত্র নির্মাতার জন্য বৃত্তির অর্থায়নও করবে।

আলিবাবার ৫ বিলিয়ন হংকং ডলারের কিছু অংশ ইতোমধ্যেই বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে। ইউকু জানিয়েছে যে তারা “ফরেনসিক হিরোস ঠও: রিডেম্পশন,” “দ্য হেয়ার টু দ্য থ্রোন,” “ডার্ক সাইড অফ দ্য মুন,” “প্রিজম ব্রেকার,” “ফিয়ারলেস,” “ডার্ক চেজ,” “বিহাইন্ড দ্য কুইন অফ ইয়ার্ন” এবং “গোল্ডেন এরা”-সহ বেশ কিছু টিভি ড্রামাকে সহায়তা করছে।

আলিবাবা পিকচার্সের অর্থায়নে নির্মিত হতে যাওয়া হংকংয়ের চলচ্চিত্র প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—‘ওয়ান কুল ফিল্ম’-এর ‘দ্য ট্রায়ার অফ ফ্যাক্ট’ (The Trier of Fact) ও ‘দ্য লাস্ট ড্যান্স’ (The Last Dance); এছাড়া রয়েছে ‘কাস্টমস ফ্রন্টলাইন’ (Customs Frontline), ‘ইন দ্য লাইট অফ ডার্ক’ (In the Light of Dark), ‘বিহাইন্ড দ্য সিন’ (Behind the Scene), ‘ইনভিন্সিবল সোর্ডসম্যান’ (Invincible Swordsman), ‘উইদাউট রিমোর্স’ (Without Remorse), ‘এন্ডলেস ব্যাটল ২’ (Endless Battle 2), ‘দ্য গ্রে মেন ২’ (The Grey Men 2) এবং ‘মাই ডেট উইথ আ ভ্যাম্পায়ার’ (My Date With a Vampire)।

এর আগে আলিবাবা জ্যাক এনজি পরিচালিত ২০২৩ সালের কোর্টরুম ড্রামা চলচ্চিত্র ‘আ গিল্টি কনসায়েন্স’ (A Guilty Conscience)-এ বিনিয়োগ করেছিল; ছবিটি হংকংয়ের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয়কারী চীনা ভাষার চলচ্চিত্রে পরিণত হয়েছিল।

আলিবাবা পিকচার্সের প্রেসিডেন্ট জি লি বলেন, “যেসব চলচ্চিত্র নির্মাতা হংকংয়ের সংস্কৃতির সাথে গভীরভাবে সম্পৃক্ত এবং যাদের মধ্যে প্রাচ্যের নান্দনিকতা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির এক অনন্য সমন্বয় রয়েছে, তারাই বিশ্ব চলচ্চিত্র বাজারে আমাদের স্বতন্ত্র প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখার মূল চাবিকাঠি হবেন।”

ট্রেড শো-তে ইউকু (Youku)-র ভাইস প্রেসিডেন্ট ইং শি বলেন, “আমরা হংকংয়ের নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের সহায়তা করব, যাতে হংকংয়ের আরও বেশি সৃজনশীল প্রতিভা মূল ভূখণ্ড চীনে বিকশিত হওয়ার সুযোগ পায় এবং তরুণ প্রতিভারা আরও বড় পরিসরে কাজ করার সুযোগ লাভ করে; একই সাথে আমরা হংকংয়ের অনন্য পপ সংস্কৃতিকে সংরক্ষণ ও এগিয়ে নিয়ে যাব।”

* ভ্যারাইটি থেকে অনুবাদ

আজকালের খবর/আতে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft