বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
বুয়েটে নজরুল বর্ষ উদযাপন, শাকুর মজিদ নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৩ পিএম   (ভিজিট : ১০)
বুয়েটে নজরুলের ওপর প্রবন্ধ পাঠ করছেন স্থপতি শাকুর মজিদ। ছবি মোস্তফা মতিহার

বুয়েটে নজরুলের ওপর প্রবন্ধ পাঠ করছেন স্থপতি শাকুর মজিদ। ছবি মোস্তফা মতিহার

‘শেষ হয় নাই বেলা’ শীর্ষক প্রামাণ্যচিত্রের প্রদর্শন, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দ্রোহ, প্রেম, চেতনার কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্রোহী’র জন্মকথা’, শিকল ভাঙার গান, জেলখানায় নজরুল, জনপ্রতিনিধি হওয়ার গল্প, নজরুলের দারিদ্র্য, বাংলা গজলের প্রথম রূপকার, নজরুলের প্রমীলা, নারী ও নজরুল, ব্যর্থ প্রেম যেভাবে অমরত্ব পেল, সুরভাণ্ডারী নজরুল যখন চলচ্চিত্রে, দ্বিধাগ্রস্ত নজরুল, রবিহারা নজরুল, নজরুলগীতির সূচনা ও শেষ হয় নাই বেলাসহ চৌদ্দটি অধ্যায়ে ৩২ মিনিটের এই প্রামাণ্যচিত্রে স্থপতি, নাট্যকার ও নির্মাতা শাকুর মজিদ কাজী নজরুল ইসলামের জীবন- সংগ্রাম, সৃষ্টিকর্ম, অসাম্প্রদায়িকতা ও মানবতাবাদী দর্শনের নানা দিক তুলে ধরেন।

এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের সাবেক শিক্ষার্থী স্থপতি শাকুর মজিদ। 

অধ্যাপক ড. এ কে এম মাসুদের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য শরীফুল ইসলাম, নৃত্যশিল্পী তামান্না রহমান ও অধ্যাপক আব্দুল জলিল।

আলোচনা সভায় নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।

তারা বলেন, নজরুলকে শুধু কবি হিসেবে পাঠ করলে তার সৃষ্টির পূর্ণতা উপলব্ধি করা সম্ভব নয়। সাহিত্য, সংগীত, সাংবাদিকতা ও সমাজচিন্তায় তার বহুমুখী অবদান নতুন করে মূল্যায়নের দাবি রাখে। বিশেষ করে তরুণদের মধ্যে নজরুলের মুক্তচিন্তা ও মানবিক দর্শনের চর্চা বাড়াতে হবে।

অনুষ্ঠানে নজরুলের গান ও গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে বুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষ পর্বে নজরুল বর্ষ উপলক্ষে বুয়েট আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করে বুয়েট ছাত্রকল্যাণ পরিদফতর।

আজকালের খবর/আতে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft