সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
ইসলামপুরে গভীর রাতে ভয়াবহ আগুন, ভস্মীভূত ৫ দোকান
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৯ পিএম   (ভিজিট : ৫৩)
জামালপুরের ইসলামপুরে একটি বাজারের গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার পাথর্শী ইউনিয়নের মুখশিমলা দালাল বাড়ি মোড় মার্কেটে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে আব্দুল সালামের মুদির দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আব্দুল সালাম ও জাহাঙ্গীর আলমের দুটি মুদির দোকান, রাজিব মিয়ার ওষুধের ও বিকাশের দোকান, নয় মিয়ার চা ও মনোহারী দোকান এবং ইসমাইল হোসেনের পান-সুপারির দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। দোকানগুলোতে পর্যাপ্ত মালামাল ও বিকাশের নগদ টাকা থাকায় ব্যবসায়ীদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন চারদিকে ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে। প্রাথমিক হিসেবে তাদের ধারণা, প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft