নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকালে (২৬ সেপ্টেম্বর) আমাদের ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নরসিংদী জেলা প্রশাসন এবং পৌরসভা কর্তৃক মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নরসিংদী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে নরসিংদী ১০০ শয্যা জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান বলেন, আমাদের এনডিসি জেলা হাসপাতাল, পৌরসভা এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ । আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার আমাদের যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন অভিযান, সেটাকে আরও জোরদার এবং ত্বরান্বিত করার জন্য জেলা প্রশাসন এবং পৌরসভা যে উদ্যোগ নিয়েছে, স্বাস্থ্য বিভাগের পাশে এসে আমাদেরকে সহযোগিতা করছে—সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
ডেঙ্গু প্রতিরোধের জন্য আমাদের সবাইকে সচেতনভাবে একাত্ম হয়ে যুক্ত হতে হবে। কারণ আমরা যদি সবাই একসাথে মিলেমিশে কাজ না করি, তাহলে কিন্তু আমরা ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাব না। সে ক্ষেত্রে আমরা যার যার অবস্থান, বাসাবাড়ি থেকে শুরু করে যার যার প্রতিষ্ঠান থেকে শুরু করে—সবাই আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা করব এবং সবাই স্বাস্থ্য বিভাগকে সহযোগিতা করব।
ডেঙ্গু রোগীদের প্রতি আমাদের পরামর্শ থাকবে—যে আপনাদের যদি কোনো উপসর্গ দেখা দেয় ডেঙ্গু রোগের, সেই উপসর্গ দেখামাত্র আপনারা নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং আমরা আগে থেকেই জেলা প্রশাসন ও পৌরসভার থেকে যতটুকুই সহযোগিতা পেয়েছি, এখন আমরা মনে করছি তার চেয়ে আরও ত্বরান্বিত ও জোরদার পদ্ধতিতে তারা আমাদেরকে সহযোগিতা করবে। সেজন্য আমি জেলা প্রশাসন এবং পৌরসভাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।"এ সময় জেলা হাসপাতাল হাসপাতাল ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী গণ উপস্থিত ছিলেন।
আজকালের খবর/বিএস