প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
বগুড়া সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের কামারগাড়ী এলাকায় রেলওয়ের দখলকৃত একটি জলাশয় উদ্ধার করে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ওই জলাশয়ে জমে থাকা এবং ডেঙ্গুর প্রজননস্থল হিসেবে বিবেচিত ময়লা-আবর্জনা, পানি এবং বিভিন্ন ধরনের পরিত্যক্ত সামগ্রী সম্পূর্ণরূপে অপসারণ করা হয়।
পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, ডিডিএলজি রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি. এম. ইমরুল কায়েস, বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আজকালের খবর/কাওছার আল হাবীব