রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
নন্দীগ্রামে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৫ পিএম   (ভিজিট : ৮)
বগুড়ার নন্দীগ্রামে একটি কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর, দানবাক্স ভেঙে টাকা চুরি এবং বিভিন্ন পূজার সামগ্রী লুটের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাঁস কালী মন্দিরে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

মন্দিরের পুরোহিত খগেন্দ্রনাথ প্রামাণিক জানান, গত বৃহস্পতিবার বিকেল আনুমানিক চারটার দিকে মন্দিরে পূজা-আরাধনা শেষে তিনি নিজ বাড়িতে চলে যান। পরদিন শুক্রবার সকাল আটটার দিকে মন্দিরে এসে তিনি দেখতে পান প্রতিমা ভাঙচুর করা হয়েছে এবং মন্দিরের দানবাক্স ভেঙে নগদ টাকা ও কাঁসার বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে মন্দিরের পাশের একটি ডোবা থেকে ভাঙচুর করা প্রতিমাটি উদ্ধার করা হয়। মন্দির থেকে চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে কাঁসার ঘণ্টা, ত্রিশূল, কাঁসার কাঁসি ও কাঁসার প্লেটসহ পূজার নানা প্রয়োজনীয় জিনিসপত্র।

একই সঙ্গে প্রতিমা ভাঙচুর ও মন্দির চুরির এমন ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানেধীন রয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft