সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬
নন্দীগ্রামে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম   (ভিজিট : ০)
বগুড়ার নন্দীগ্রামে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ খাজা মঈন উদ্দিন (৬৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ।  

জানা গেছে, রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ত্রিমোহনী হাটখোলা বাজারে চায়ের দোকান থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।  

তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়। 

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft