বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের আলোচনা-সংবর্ধনা সভা
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম   (ভিজিট : ৬৪)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় ও শাখা কমিটির উদ্যোগে গত সোমবার (৩১শে আগস্ট)  আলোচনা সভা, র‍্যালি এবং পদোন্নতিপ্রাপ্ত মেইটদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। 

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মমিনুল ইসলাম মামুন বলেন, রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদের অধিকার আদায় এবং সংগঠনের দীর্ঘ আন্দোলন-সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। তিনি বলেন, দেশের গণতন্ত্র ও শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপি এবং এর অঙ্গসংগঠন সবসময় শ্রমিকদের পাশে রয়েছে।

​অনুষ্ঠানের শুরুতে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এবং এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সংগঠনের পক্ষ থেকে গভীর আনন্দ প্রকাশ করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

​বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় ও শাখা কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মো. কবীর হোসেন।

​সংগঠনের সহ-সভাপতি মনিরুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মুজিব উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ এবং ক্রীড়া সম্পাদক মো. নাদিম। এছাড়া পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলাম মিঠু।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী ১/৩ এর অধীন পদোন্নতিপ্রাপ্ত মেইটদের কাজের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্তার তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft