মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:৩৮ পিএম   (ভিজিট : ১৪৯)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আদালত পাড়ায় একটি বাড়িতে ঢুকে বেপরোয়া কিশোর গ্যাংয়ের অতর্কিত হামলা, ভাঙচুর ও জখমের প্রতিবাদে ফুঁসে উঠেছে সর্বস্তরের মানুষ। অভিযুক্ত হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় শিক্ষার্থীরা।

১৭ আগস্ট (সোমবার) দুপুর ১২টায় নবীনগর প্রেসক্লাবের সামনে এই বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে একটি স্মারকলিপি পেশ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, "পৌর এলাকায় সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চরম আকার ধারণ করেছে। এর ফলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে।" অবিলম্বে ঘটনার সাথে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করে আইনানুগ শাস্তির আওতায় আনার জোর দাবি জানান তারা।

এই মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট (শুক্রবার) দুপুরে নবীনগর পৌর সদরের আদালতপাড়ায় হেলাল মিয়ার ছেলে নাবিলের এক বন্ধুর সঙ্গে তুচ্ছ কথাকাটাকাটিকে কেন্দ্র করে একদল বেপরোয়া কিশোর গ্যাং হেলাল মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে জান্নাতুল মাওয়া (রানা), বিশাল মিয়া, নাবিল মিয়া ও তার চাচা জালালকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে তারা বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়ে চম্পট দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের নাম উল্লেখ করে নবীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আজকালের খবর/কাওছার আল হাবীব









আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft