সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর শহরের রাজবাড়ী ঢাল–শিববাড়ি সড়ক ৬০ ফুট প্রশস্তকরণের উদ্যোগ
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:৩৩ পিএম   (ভিজিট : ১৪৭)
গাজীপুর মহানগরীর দীর্ঘদিনের যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে রাজবাড়ী ঢাল থেকে জয়দেবপুর রেলক্রসিং হয়ে শিববাড়ি পর্যন্ত সড়কটি ৬০ ফুট প্রশস্ত করার উদ্যোগ। 

গুরুত্বপূর্ণ এ সড়ক প্রশস্ত হলে নগরীর ব্যস্ততম অংশে যান চলাচলের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি যোগাযোগব্যবস্থায়ও ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বুধবার (১২ আগস্ট) প্রস্তাবিত সড়ক প্রশস্তকরণ কাজের স্থান সরেজমিন পরিদর্শন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। 

এ সময় তিনি সড়কের বর্তমান অবস্থা, যান চলাচল ও সম্ভাব্য কাজের বিভিন্ন দিক পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে প্রকল্পের বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

 নগরীর ক্রমবর্ধমান যানবাহনের চাপ বিবেচনায় নিয়ে সড়ক প্রশস্তকরণের কাজ পরিকল্পিত, সমন্বিত ও জনবান্ধবভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

নগরবাসীর প্রত্যাশা,  এ উদ্যোগ বাস্তবায়ন হলে  মহানগরীর গুরুত্বপূর্ণ এ করিডোরে যানজট কমানোর পাশাপাশি নগর যোগাযোগব্যবস্থায় দীর্ঘমেয়াদি সুফল আসতে পারে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft