বুধবার ১২ আগস্ট ২০২৬
রাজশাহীর গোদাগাড়ীতে ক্লিনিক সিলগালা
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:৪১ পিএম   (ভিজিট : ৭)
রোগীদের সেবাদানের অক্ষমতা ও নানা অনিয়মের অভিযোগে সীলগালা করে দেয়া হয়েছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পুলিশ ফাঁড়ি সংলগ্ন ‘সেবা ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ । সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনিয়মের সত্যতা পাওয়ায় ক্লিনিকটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।

বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা এবং রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার অভিজিৎ সরকার।

অভিযোগের ভিত্তিতে ক্লিনিকটির সার্বিক কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাই শেষে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত নেয়। পরে উপস্থিত কর্মকর্তাদের সামনে ক্লিনিকটির মূল ফটকে সিলগালা করে দেওয়া হয়।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft