মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
নবীনগরে আওয়ামী লীগ নেতা সত্য রঞ্জন গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩২ পিএম   (ভিজিট : ১৪)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামী লীগ নেতা সত্য রঞ্জন দাস (৫৮) কে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে গ্রেপ্তার হওয়া সত্য রঞ্জন দাস নবীনগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের (ভোলাচং) আওয়ামী লীগের সভাপতি।

সত্য রঞ্জনের ভাতিজা পিন্টু দাস জানান, প্রতিদিনের মতো রবিবার রাতেও তার কাকা সত্য রঞ্জন ভোলাচং বাজারে অবস্থিত নিজস্ব ফার্মেসিতে ছিলেন। এরপর আনুমানিক রাত ৯টার দিকে নবীনগর থানার পুলিশ এসে তাকে আটক করে নবীনগর থানায় নিয়ে যায়।

নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, রাজনৈতিক মামলায় রবিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। 

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft