মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
মধুপুরে চোর সন্দেহে আট বছরের শিশুকে বেঁধে মারধরের অভিযোগ
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৮ পিএম   (ভিজিট : ১১)
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নে চোর সন্দেহে জিহাদ (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিশুকে বেঁধে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির পরিবার মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিশুটির স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদের বাবা-মা না থাকায় গত ছয় বছর ধরে তাকে লালন-পালন করছেন তার নানা মফিজুল ইসলাম ও নানি বকুলি বেগম। জিহাদ গুবুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

গত রোববার সন্ধ্যার পর গুবুদিয়া গ্রামের মৃত তুফাইনা ফকিরের ছেলে মফেজ উদ্দিন শিশু জিহাদকে ডেকে নিয়ে যান। পরে চোর সন্দেহে তাকে বেঁধে মারধর করা হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বর্তমানে শিশু জিহাদ মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটির নানা মফিজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, "কোনো ধরনের যাচাই-বাছাই বা আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে শুধু সন্দেহের ভিত্তিতে একটি শিশুকে এভাবে মারধর করা অপরাধ। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।"

স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করে জানান, আইন নিজের হাতে তুলে নিয়ে শিশুদের ওপর নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান তারা।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, "ঘটনার খবর পেয়েছি এবং বিষয়টি তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মফেজ উদ্দিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft