মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬
জেদ্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৫:০৪ পিএম   (ভিজিট : ২৯৩৫)
যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধার সঙ্গে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে জাতীয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য দোয়া করা হয় এবং জুলাইয়ের সংঘর্ষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশবাসীর কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন কনস্যুলেট কর্মকর্তা এস এম সায়েম। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব মাজহারুল হক। পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন সোনালী ব্যাংক প্রতিনিধি এজিএম জহিরুল ইসলাম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) আব্দুল জব্বার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং দেশের অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শক্তি। প্রবাসীদের সেবা সহজীকরণ, সমস্যা সমাধান ও কল্যাণে কনস্যুলেট সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি প্রবাসীদের সৌদি আরবের আইন মেনে চলা, বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউন্সিলর কমার্শিয়াল ও কার্যালয় প্রধান সৈয়দা নাহিদা হাবিবা।

এ সময় জেদ্দা মিশনের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং সৌদি আরবের পশ্চিমাঞ্চলে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি, জুলাইয়ের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft