মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
আমিরাতের সড়কে প্রাণ হারালেন ২ বাংলাদেশি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:১৮ পিএম   (ভিজিট : ১০)
সংযুক্ত আরব আমিরাতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি। তাদের একজন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বায়েজিদ রায়হান (২৭) এবং অন্যজন চট্টগ্রামের বোয়ালখালীর সাইফুদ্দিন সিকদার মহসিন (৪৯)।

পুলিশ ও প্রবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ফুজাইরাহ-খোরফাক্কান সড়কের আল ফৌজ এলাকায় পণ্য সরবরাহের কাজ করছিলেন বায়েজিদ রায়হান। ডেলিভারি মোটরসাইকেলটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বায়েজিদ ৫ বছর আগে আরব আমিরাতে আসেন।

এর ঠিক আগের দিন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে শারজার আল খোয়াজামিয়া শিল্প এলাকায় আরেকটি দুর্ঘটনায় প্রাণ হারান বোয়ালখালীর মহসিন। পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাওয়ার সময় পেছন থেকে একটি লরি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে আল কাসিমি হাসপাতালে নিলে বিকেল পৌনে ৩টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মহসিনের মাথায় গুরুতর আঘাত লেগেছিল বলে জানিয়েছেন তার বড় ভাই রেজাউল করিম সিকদার। মহসিন মাত্র ২ বছর আগে জীবিকার তাগিদে আরব আমিরাতে গিয়েছিলেন। তার বাড়ি বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নে।

দুই প্রবাসীর মৃত্যুতে তাদের গ্রামের বাড়িসহ আমিরাতে বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে দুজনের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পুলিশি আনুষ্ঠানিকতা ও দূতাবাসের প্রক্রিয়া শেষে মরদেহ দুটি দেশে পাঠানো হবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft