রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
জর্ডানে শেষ হলো সিপিএল ২০২৬ সিজন
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১২:৩০ এএম   (ভিজিট : ২)
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শেষ হল ক্লাসিক প্রিমিয়ার ক্রিকেট ২০২৬। প্রায় এক মাস ধরে চলা জর্ডান প্রবাসীদের জন্য সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট। 

৪২টি দলের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়রা ছিলেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকার। 

ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলসের কর্মীদের জন্য প্রতিবছর তাদের নিজস্ব ক্রিকেট স্টেডিয়ামে থাকে বিশাল আয়োজন। 

কোম্পানির বাংলাদেশি জেনারেল ম্যানেজার ফারুক আহমেদ জানান, তাদের কোম্পানির প্রায় সব কর্মীরাই দক্ষিণ এশিয়ার এবং সবারই প্রিয় খেলা ক্রিকেট প্রতিবছর এরকম বড় খেলাধুলার আয়োজন কর্মরত প্রবাসীদের আনন্দের খোরাক হবে বলে তিনি আশা করেন। 

প্রবাসে এত বড় টুর্নামেন্টের আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান বাংলাদেশি খেলোয়াড়রা। খেলায় আল হাসান ইলিভেন ৪৬ রানে ফোর স্টার লন্ড্রি কে পরাজিত করে। 

বিজয়ীদের হাতের ট্রফি তুলে দেন কোম্পানির কর্মকর্তারা। খেলার শুরুতে জাঁকজমক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft