শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
সারাওয়াক বাণিজ্য মেলায় প্রথমবার বাংলাদেশের অংশগ্রহণ
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ২:৫৬ পিএম   (ভিজিট : ১৭)
মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের কুচিংয়ে আয়োজিত সারাওয়াক ট্রেড ফেয়ার-২০২৬ ও পদাওয়ান ডিসকভারি ফেস্টিভ্যাল-২০২৬-এ প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। তিন দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশসহ চীন, সিঙ্গাপুর, ব্রুনাই, ইন্দোনেশিয়া ও পশ্চিম মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৮০টি প্রতিষ্ঠান ও উদ্যোক্তা পণ্য ও সেবা নিয়ে অংশ নিয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) কুচিংয়ে সারাওয়াক ট্রেড ফেয়ার-২০২৬ ও পদাওয়ান ডিসকভারি ফেস্টিভ্যাল-২০২৬-এর উদ্বোধন করা হয়। আগামী ৪ অক্টোবর পর্যন্ত চলবে এ মেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সারাওয়াকের উপপ্রধানমন্ত্রী ও জনস্বাস্থ্য, আবাসন এবং স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রী দাতুক আমর অধ্যাপক ড. সিম কুই হিয়ান। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সারাওয়াক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (এসএমএ) সভাপতি পিটার চাই মুয়ি সেং। শুভেচ্ছা বক্তব্য দেন পদাওয়ান মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারম্যান কাউন্সিলর তান কাই।
অনুষ্ঠানে ব্যবসায়ী, উদ্যোক্তা, পর্যটন ও শিল্প খাতের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের ডেপুটি হাইকমিশনার মোসাম্মত শাহানারা মনিকা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা বাংলাদেশ হাইকমিশনের বুথ পরিদর্শন করেন।

এ সময় ডেপুটি হাইকমিশনার বাংলাদেশ বুথে অতিথিদের স্বাগত জানান। তিনি বাংলাদেশের বিভিন্ন পণ্য ও সম্ভাবনার পাশাপাশি সারাওয়াকের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, পর্যটন, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারে বাংলাদেশের আগ্রহ ও অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন।

সারাওয়াক ট্রেড ফেয়ার-২০২৬-এ বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি বাংলাদেশের প্রতিষ্ঠান পিনাকল এসডিএন বিএসডিও অংশগ্রহণ করছে।

সারাওয়াকের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও পর্যটনকেন্দ্র কুচিংয়ে বাংলাদেশের এ অংশগ্রহণকে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে সারাওয়াকের বাজারে বাংলাদেশি পণ্য ও সেবার পরিচিতি বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft