সোমবার ৩ আগস্ট ২০২৬
চট্টগ্রামে প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৮:০৬ পিএম   (ভিজিট : ৬)
চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মোত্তালেব। আয়োজনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চলমান অভিযানসহ স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সিডিএ-এর চলমান অভিযানকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ চিকিৎসাসেবা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে প্রদান করা হয়। সীমিত সুযোগ-সুবিধা ও নানা প্রতিকূলতার মধ্যেও এসব প্রতিষ্ঠান গ্রামীণ ও শহরতলির মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় সিডিএ চেয়ারম্যানের নেতৃত্বে নগর উন্নয়নে গৃহীত কার্যক্রমের প্রশংসা করে তাঁকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে সিডিএসহ সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যানজট নিরসন এবং চট্টগ্রামকে একটি আধুনিক, পরিকল্পিত ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, খুব শিগগিরই সিডিএ চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংশ্লিষ্ট বিষয়সমূহ তুলে ধরে টেকসই সমাধানের অনুরোধ জানানো হবে। এছাড়া চলমান অভিযানকে কেন্দ্র করে কোনো মহল যেন জনমনে বিভ্রান্তি ছড়াতে বা বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি ও পার্কভিউ হাসপাতালের এমডি ডা. এটিএম রেজাউল করিম, কোষাধ্যক্ষ ও ন্যাশনাল হাসপাতালের এমডি ডা. মোহাম্মদ ইউসুফ, কসমোপলিটন হাসপাতালের ডিরেক্টর ডা. আহমেদ রহিম, আল-আমিন হাসপাতালের এমডি মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ম্যাক্স হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. আবুল কাশেম মাসুদ, সাজিনাজ হাসপাতালের ডিরেক্টর হাসান মাহমুদ চৌধুরী, এপিক হেলথ কেয়ারের মার্কেটিং ডিরেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার ওয়ালি আশরাফ ও ডেপুটি জেনারেল ম্যানেজার বেলাল হোসেন, মেট্রো ডায়াগনস্টিক সেন্টারের অজয় ভট্টাচার্য, সিএসসিআর প্রাইভেট লিমিটেডের অ্যাডমিন ডিরেক্টর আজিজুর রহমান, ল্যাবএইড হাসপাতালের অ্যাডমিন ম্যানেজার শেখ মনির, রয়েল হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. জাহিদুল আলম, শেভরন প্রাইভেট লিমিটেডের ম্যানেজার পুলক পারিয়াল এবং চিটাগং শিশু হাসপাতালের রামলাল দেবনাথসহ অন্যান্য সদস্যবৃন্দ। পরিশেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আজকালের খবর/কাওছার







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft