রবিবার ২ আগস্ট ২০২৬
দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহতদের বাড়িতে শোকের মাতম
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:১৭ পিএম   (ভিজিট : ১০৮)
দক্ষিণ আফ্রিকায় একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫ জনের বাড়ি নারায়ণগঞ্জ এবং ১ জনের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। নিহত ৫ জনের বাড়ি নারায়ণগঞ্জে শোকের মাতম চলছে। 

জানা যায়, রাতে দোকানের ভেতরের আবাসিক কক্ষে ৭ জন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ৬ জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন, আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামের মো. ফাহিম সরকার (২৮), মোহাম্মদ আপন আহমেদ (২৪), নূর মোহাম্মদ (৫৫), তৈলখিরার চর গ্রামের ফয়সাল (২৬), বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর গ্রামের শাহীন (৩০) এবং মুন্সিগঞ্জ জেলার মীরকাদিম পৌরসভার রাজিব (৫৫)

নিহতের স্বজনরা জানিয়েছেন, আলীরটেক ইউনিয়নের রওশন মেম্বারের বেশ কয়েকটি দোকান রয়েছে সাউথ আফ্রিকায়। নিহত ব্যক্তিদের প্রত্যেকেই ৬ থেকে ৮ বছর আগে সেখানে সুপারশপে চাকরি নেন। মঙ্গলবার সকাল ৭টা থেকে ৯টার মধ্যেই ফোনে এই তথ্য জানতে পারেন। আগুনে অধিক পুড়ে যাওয়ায় মরদেহ ভিডিও কলেও দেখানো সম্ভব হয়নি। এমন মর্মান্তিক খবরে শোকের ছায়া নেমে এসেছে।

জেলা প্রশাসক রায়হান কবির বলেন, আমরা সংবাদমাধ্যমে খবর পেয়েছি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। সেখান থেকে তথ্য প্রাপ্তির পরেই মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া শুরু হবে। নিহতদের বাড়িতে সদর ইউএনও যাচ্ছেন, নিহত পরিবারগুলোকে সরকারি সহযোগিতা প্রদানে আমরা প্রস্তুত আছি।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft