বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথপুরে নৌকাডুবি ৩ জন নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:২৩ পিএম   (ভিজিট : ৪১৯)
সুনামগঞ্জের জগন্নাথপুরে হিন্দু ধর্মীয় কীর্তন অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পৌরএলাকার ভবানীপুর বৈঠাখালী এলাকায় এ ঘটনা ঘটেছে।

শনিবার (১ আগস্ট) সকাল থেকে ফায়ার ফার্ভিস ও গ্রামের লোকজন উদ্ধার কাজে ঘটনাস্থলে কাজ করছে। অনেক খুঁজাখুঁজি করে অরুণ দেবনাথ নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

তিনজনকে এখনো পাওয়া যায়নি।

নিখোঁজরা হলেন- ভবানীপুর এলাকার  অধির দেবনাথ  (৫০), হেমেন্ড দেবনাথ (৫৫)  ও সতীন্দ্র দেবনাথ (৫২)।

স্থানীয় এলাকাবাসী জানান, স্থানীয় মইয়ার হাওরের বালুচল এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে ভবানীপুুরের কয়েকজন হিন্দু ধর্মের লোকজন গিয়েছিলেন। রাত ৩টার দিকে ডিঙ্গি নৌকা যোগে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়। এতে কয়েকজন তীরে উঠতে পারলেও নৌকা থাকা অরুণ দেবনাথ,  অধির দেবনাথ হেমেন্ড দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন।

পরে ফায়ার সার্ভিস ও গ্রামবাসীর সহযোগিতায় অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft