বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাদকমুক্ত সমাজ গড়তে গৌরনদী মডেল থানার উদ্যোগে ঘরোয়া কাবাডি খেলা
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৯ পিএম   (ভিজিট : ২৭)
মাদক, সন্ত্রাস ও বিভিন্ন ধরনের অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ।

বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী সারাদেশে মাদক, সন্ত্রাস ও অপরাধ নির্মূলে পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেলের নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। 

এসব অভিযানে মাদক কারবারি, মাদক মামলার আসামি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। পাশাপাশি অপরাধ প্রতিরোধে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিট পুলিশিং কার্যক্রমও জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ১৪ সেপ্টেম্বর বিকেলে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ভিত্তিক ঘরোয়া কাবাডি খেলার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করে।

খেলাকে ঘিরে বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তরুণ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার পাশাপাশি তাদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার বার্তাও দেওয়া হয়।

খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল।

এ সময় ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, “মাদকসহ যেকোনো ধরনের অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে এ ধরনের আয়োজন করা হয়েছে। সকলের সার্বিক সহযোগিতা পেলে আগামী দিনগুলোতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

গৌরনদী মডেল থানা পুলিশের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, অপরাধ দমনে পুলিশের অভিযান যেমন প্রয়োজন, তেমনি নতুন প্রজন্মকে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করাও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

আজকালের খবর/এমকে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft