সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় শিশুকে স্টেশনে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিলেন মা
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ২:১২ পিএম   (ভিজিট : ২৯৬)
চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে নিলুফা (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিলে ওই নারী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দর্শনা তরফদার ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নিলুফার স্বামীর নাম নজরুল ইসলাম রনি। তার বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায়। তিনি দর্শনা ডিহি কৃষ্ণপুর গ্রামের রেজাউলের মেয়ে।

ঘটনার সময় তার সঙ্গে থাকা প্রায় চার বছরের একটি শিশু অক্ষত রয়েছে। বর্তমানে শিশুটি রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দর্শনা রেলওয়ে জিআরপি পুলিশের এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft