রবিবার ২ আগস্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি সিগারেটসহ চোরাকারবারী গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:৩১ পিএম   (ভিজিট : ১১৫)
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা বিদেশি ব্র্যান্ডের ৩০ কার্টুন সিগারেটসহ এক চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কোড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মজিবুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার দক্ষিণ রুপকানিয়া গ্রামের বাসিন্দা। এ সময় তার কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা বিদেশি ব্র্যান্ডের ৩০ (ত্রিশ) কার্টুন সিগারেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা সিগারেটগুলো বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft