সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
মাদকমুক্ত সমাজ গঠনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতি সভা
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০:২৪ এএম   (ভিজিট : ১০৮)
"মাদককে না বলুন, মাদক সেবন থেকে বিরত থাকুন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৮ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজী মাহমুদ শাহ (রহ.) মাজার প্রাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার আয়োজনে এবং কাজীপাড়া এলাকাবাসীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক মো. কিতাব আলী সর্দার। সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২ নম্বর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন, এসআই নির্মল চাকমা, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, ক্রীড়া সম্পাদক মইনুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও জেলা জজ কোর্টের এপিপি মো. শাহ আলম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনির হোসেন (শাহ আলমগীর), ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ ভূঁইয়া শামীম, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শরীফ নূর, কাজী মহিবুল ইসলাম ডিকন, মো. সুমন খন্দকার, জহিরুল ইসলাম জুম্মান, মনির হোসেন, ছালেক সরকার, খন্দকার নাছিম, লাল হোসেন, মো. ছালেক মিয়া, হৃদয়, মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও সুধীজন।

সভায় আগামী ২৮ জুলাই মাদকবিরোধী সমাবেশ সফল করতে সার্বিক প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, যুব সমাজ এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগ ও সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সন্দেহজনক মাদক কার্যক্রম সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার কোনো বিকল্প নেই। সভা শেষে আগামী ২৮ জুলাইয়ের মাদকবিরোধী সমাবেশ সফল করতে এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

আজকালের খবর/ এমকে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft