সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
কাউতলী থেকে উদ্ধার অজ্ঞাত নারীকে আশ্রয় কেন্দ্রে পুনর্বাসন
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:৩৮ পিএম   (ভিজিট : ২২৭)
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকা থেকে উদ্ধার হওয়া এক অজ্ঞাত ভবঘুরে নারীকে চিকিৎসা ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে সরকারি আশ্রয় কেন্দ্রে পুনর্বাসনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জানা যায়, গত ২৪ জুন জেলা প্রশাসকের উদ্যোগে ওই নারীকে উদ্ধার করা হয়। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে জেলা পরিষদের তত্ত্বাবধানে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এদিকে, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজী ওই নারীকে সরকারি আশ্রয় কেন্দ্রে পুনর্বাসনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেন।

আবেদনের পর ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন, ২০১১ অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে নিরাশ্রয় ব্যক্তি হিসেবে ঘোষণা করেন।

পরবর্তীতে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে তাকে ঢাকার পুবাইলে অবস্থিত সরকারি আশ্রয় কেন্দ্রে পুনর্বাসনের জন্য পাঠানো হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিরাশ্রয় ও ভবঘুরে ব্যক্তিদের উদ্ধার, চিকিৎসা এবং পুনর্বাসনের ক্ষেত্রে সরকারি বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft