রবিবার ২ আগস্ট ২০২৬
মহিপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৩:২০ পিএম   (ভিজিট : ৩০৬)
পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নাইউরিপাড়া গ্রামে মিলি আক্তার মায়া (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিলি একই এলাকার নাঈদ (২৫)-এর স্ত্রী। 

নিহত মিলি চাঁদপুর জেলা খোরশেদ আলম এর মেয়ে বলে জানা যায়। 

নাঈদ জানান আমরা শনিবার (১১ জুলা্ই) দিবাগত রাতে একসাথে ঘুমিয়ে ছিলাম। রবিবার (১২ জুলাই) সকাল ৭ টায় আমার ঘুম ভাঙ্গলে নিজ কক্ষে আমার স্ত্রী মিলি আক্তার মায়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আমি লাশ দেখে  চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং বিষয়টি মহিপুর থানা পুলিশকে জানায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে প্রেমের পর প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। আপাতত একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 



আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft