সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করলেন এমপি মামুন
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:৩৭ পিএম   (ভিজিট : ৩৫৯)
জামালপুরে অতিবৃষ্টির ফলে সৃষ্ট পৌর এলাকার বিভিন্ন জলাবদ্ধ স্থান পরিদর্শন করেছেন জামালপুর সদর (৫) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

শনিবার (১১ জুলাই) সকালে তিনি পৌর এলাকার চন্দ্রা, মিয়া বাড়ি, হাট চন্দ্রা, ফুলবাড়িয়া ও রেল স্টেশন সংলগ্ন পানিতে নিমজ্জিত এলাকাগুলো সরেজমিনে ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কথা শোনেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদ, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক গাউসুল আজম শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, "পরিকল্পিত নগরায়ণ ও ড্রেনেজ ব্যবস্থা জোরদার করার মাধ্যমে খুব দ্রুততম সময়ের মধ্যে এই জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।" সেই সঙ্গে ড্রেনের পানি চলাচলের মুখে অপরিকল্পিতভাবে বাঁধ না দেওয়ার এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য পৌর নাগরিকদের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আজকালের খবর/কাওছার আল হাবীব










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft