সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
ইসলামপুরে মাদক ও ইভটিজিং বিরোধী মানববন্ধন
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৩০৭)
"চলো যাই যুদ্ধে-মাদকের বিরুদ্ধে, মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে মাদক ও ইভটিজিং বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (০৮ জুলাই) বিকালে উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা জামেদ আলী দাখিল মাদরাসার শিক্ষার্থী ও এলাকার সচেতন সমাজের উদ্যোগে মাদরাসা সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মাদরাসার সুপার মাওলানা ছামিউল হক, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলীম ফকির, সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল হক সরকার এবং শিক্ষক মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ।

উন্মুক্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, বরং পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। সমাজের একশ্রেণির অর্থলিপ্সু মানুষ কোমলমতি শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের বিভ্রান্ত করে তাদের হাতে মাদকদ্রব্য তুলে দিচ্ছে। এতে তরুণদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে এখনই এর অবাধ বিস্তার রুখে দেওয়া জরুরি। একই সাথে বক্তারা নিজ নিজ এলাকায় মাদক ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের কার্যকর ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft