সোমবার ৩ আগস্ট ২০২৬
নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:৫৪ পিএম   (ভিজিট : ১৪৩)
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ঠেকাতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। এরপর বিকেলে একইস্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। 

পরে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, বিএনপির নেতা শাহ মো. আল হেলাল, আব্দুল হাকিম, ইয়াছিন আলী, সুলতান মাহমুদ, গোলাম মোস্তফা, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নুরনবী প্রমুখ। 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকান্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। সেইসাথে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft