বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
ভাড়া কমানোর দাবিতে ঠাকুরগাঁওয়ে আলু চাষিদের মানববন্ধন
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ৪:২৫ পিএম   (ভিজিট : ৪০৬)
হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা করার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে জেলার আলু চাষি ও ব্যবসায়ীরা। ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে জেলা কালেক্টরেট চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। ‘আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি’র ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে জেলার বিপুল সংখ্যক আলু চাষি ও অংশীজন অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে হিমাগার ভাড়া অতিরিক্ত হওয়ায় একদিকে যেমন উৎপাদন খরচ বেড়েছে, অন্যদিকে বাজারে আলুর ন্যায্যমূল্য না থাকায় চাষিরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 

বর্তমানে কেজিপ্রতি ৮ টাকা হিমাগার ভাড়া নেওয়া হচ্ছে, যা কৃষকদের সাথে স্পষ্ট অন্যায়। প্রতি কেজি আলু উৎপাদনে যেখানে ১৭ থেকে ১৮ টাকা ব্যয় হয়, সেখানে ৮ টাকা কোল্ড স্টোরেজ ভাড়া দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আলু পচনশীল পণ্য হওয়ায় সঠিক সংরক্ষণের জন্য কৃষকেরা হিমাগারের ওপর নির্ভরশীল, আর এই সুযোগকে কাজে লাগিয়ে মালিকেরা গত তিন বছরে ভাড়া দ্বিগুণেরও বেশি বাড়িয়েছেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কৃষক বাঁচলে তবেই দেশ বাঁচবে। তাই আলু চাষিদের বাঁচিয়ে রাখতে অবিলম্বে এই ভাড়া কমিয়ে ৫ টাকা করতে হবে। এই ন্যূনতম দাবি মানা না হলে আগামীতে আরও বড় ও কঠোর কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধন শেষে ভুক্তভোগী কৃষকেরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।


আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft