সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ১৩ মামল অসামি রিগার গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৪:২৬ পিএম  আপডেট: ০৮.০৬.২০২৬ ৪:৩০ পিএম  (ভিজিট : ৪৩৫)
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ ছিনতাইকারী মোঃ রিগান গ্রেপ্তার হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কান্দিপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন) রাত ১১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে সদর উপজেলার ৩নং সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর বাজারে জনতা ব্যাংকের সামনে থেকে রিগানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃত রিগানের বিরুদ্ধে পূর্বে ৯টি ডাকাতির প্রস্তুতি, ১টি হত্যা, ১টি মাদক এবং ২টি অন্যান্য মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমনে চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।


 আজকালের খবর / রাশেদুল মিলন









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft