রবিবার ২৩ আগস্ট ২০২৬
চিলাহাটি সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ১০৫)
নীলফামারীর চিলাহাটি সীমান্তে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ রবিবার (৭ জুন) ডাঙ্গাপাড়া আদর্শ গ্রাম টঙ্গেরপাড়া এলাকার ৭৮০ নম্বর সাব-পিলারের কাছে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফের পক্ষ থেকে ওই ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশ সীমান্তে প্রবেশ করানোর চেষ্টা করা হলে কর্তব্যরত বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা মিলে তা প্রতিহত করেন। বিজিবির তীব্র বাধার মুখে পরে তাকে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানো হয়।

ডাঙ্গাপাড়া বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি ও টহল অব্যাহত রয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারাও সীমান্ত নিরাপত্তায় সক্রিয়ভাবে সহযোগিতা করছেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft