মাছ চাষে উৎপাদন বাড়াতে ও সুষম বৃদ্ধি নিশ্চিত করতে নীলফামারীতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘রংধনু ফিড এন্ড এগ্রো লিমিটেড’-এর মাছের ফিড। গুণগত মান ও দ্রুত ফলাফল পাওয়ায় স্থানীয় মৎস্য হ্যাচারি ও খামারিদের মধ্যে এ ফিডের চাহিদা ও আস্থা দুটিই বাড়ছে।
চিলাহাটির ‘মা মৎস্য হ্যাচারি’র মালিক আসাদুজ্জামান টিপু বসুনীয়া জানান, রংধনু ফিডের গুণগত মান ও কার্যকারিতা অত্যন্ত ভালো। এটি ব্যবহারে মাছের দ্রুত বৃদ্ধি ও উৎপাদনে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। অন্যদিকে, গোমনাতি ডিলার পয়েন্টে মাছের পাশাপাশি গবাদিপশুর ফিডও মিলছে। ডিলার ইলিয়াছুর রহমান জানান, পণ্যের মান ভালো হওয়ায় চাষিদের মাঝে রংধনু ফিডের প্রতি আগ্রহ ও বিক্রি দুই-ই বাড়ছে।
রংধনু ফিডের নীলফামারী ইউনিট ম্যানেজার আলিমুল ইসলাম বলেন, "চাষিরা আমাদের ফিড ব্যবহার করে ভালো ফল পাচ্ছেন। আমরা সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।" মানসম্মত খাদ্যের কারণে উত্তরাঞ্চলের বাজারে এ ফিডের বাজার আরও প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজকালের খবর/কাওছার আল হাবীব