রবিবার ২৩ আগস্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১১:৪৯ পিএম   (ভিজিট : ৬)
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক ঐক্য এবং গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন। বিশেষ অতিথি ছিলেন সংস্থার মহাসচিব কামরুল ইসলাম, সহসভাপতি হাসান সরদার জুয়েল, সাংগঠনিক সচিব মোকলেছুর রহমান ও জয়নাল আবেদীন এবং সহকারী দপ্তর সচিব নয়ন আলী।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সিনিয়র সহসভাপতি পিযুষ আচার্য ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft