শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬
মনোহরদীতে নিজ বাড়িতে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৬:৪৪ পিএম   (ভিজিট : ১২৬)
নরসিংদীর মনোহরদীতে নিজ বাড়িতে ঢুকে আকাশ মিয়া (২৩) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্ত্তিবাসদী গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।

নিহত আকাশ কীর্ত্তিবাসদী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ তার বাড়ির গোয়ালঘরে থাকতেন। সকালে বাবা আফতাব উদ্দিন তাকে ঘুম থেকে ডেকে তুলে ঘাস কাটতে জমিতে যান এবং মা জরুরি কাজে পাশের গ্রামে যান। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে আকাশকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে বাবা জমি থেকে ফিরে ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। প্রতিবেশীদের সহায়তায় উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft