‘করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীনগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি, সমবায়ীদের সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. রাশেদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান ও বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সভাপতি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
এদিন আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আজকালের খবর/বিএস